বন‌্যার্তদের আশ্রয় সি‌লেট হাই‌টেক পার্ক

১৭ জুন, ২০২২ ১৫:০৯  
সিলেটে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এর বাস্তবায়িত সিলেট হাইটেক পার্কে সিলেটে বন্যা কবলিত এলাকার ২০০০ মানুষ প্রায় ১০০০ গবাদিপশু ও প্রয়োজনীয় মালামালসহ আশ্রয় গ্রহণ করেছে। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তাদের তিন বেলা থাকা এবং খাবার ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে ইতিমধ্যে প্রকল্প পরিচালককে নির্দেশনা প্রদান করা হ‌য়ে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন তথ‌্য ও যোগা‌যোগ প্রযু‌ক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ‌মেদ পলক। এসময় যার যার অবস্থান থেকে সিলেটে বন্যা কবলিত মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বন জা‌নি‌য়ে‌ছেন তি‌নি। " মহান আল্লাহ আমা‌দের‌কে এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার তৌফিক দান করুন। আমিন", যোগ ক‌রেন পলক। Iসূত্রম‌তে, সিলেট হাইটেক পার্কের প্রশাসনিক ভবনসহ সবগুলো ভবনে বন্যা কবলিত মানুষদের থাকার জন্য আশ্রয় দেওয়া হয়েছে এবং যারা আশ্রয় গ্রহণ করতে চান তাদের আশ্রয় দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।